Saturday, November 7

নিউজ:
আগামী অক্টোবরেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।

নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখা হয়েছে। এ সময়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই যাতে দ্রুত ভোট আয়োজন করা যায়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদের কাজও চলমান রয়েছে।

ইসির রোডম্যাপ অনুযায়ী, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর নির্বাচন উপযোগী রয়েছে ৩ হাজার ৯৮১টি। মামলা, সীমানা-সংক্রান্ত জটিলতা ও অন্যান্য কারণে ১০৮টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন নির্বাচন হয়নি। বাকি ইউনিয়নগুলোর নির্বাচন ২০২৭ ও ২০২৮ সালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি বর্তমানে নির্বাচন উপযোগী। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভায় নির্বাচন আপাতত সম্ভব নয়।

রোডম্যাপ অনুযায়ী, নতুন পাঁচটি উপজেলাসহ দেশের ৫০০টি উপজেলা পরিষদ এবং নতুন বগুড়া সিটিসহ ১৩টি সিটি করপোরেশনেও বর্তমানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ফলে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানও নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

Leave A Reply


Math Captcha
27 − 19 =