Saturday, November 7

ডেস্ক রিপোর্ট:
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফলে নন-ক্যাডার পদে ২০১ জনকে সাময়িকভাবে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ (মনোনয়ন) করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের জন্য ৯টি শর্ত প্রকাশ করেছে কমিশন।

পিএসসি জানিয়েছে, নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের শিক্ষাগত সনদ, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নথির সত্যতা যাচাই করে সন্তুষ্ট হওয়ার পরই চূড়ান্ত নিয়োগ দেবে।

প্রকাশিত শর্ত অনুযায়ী, আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য প্রদান, প্রয়োজনীয় তথ্য গোপন, নথি জাল বা টেম্পারিংয়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে। প্রয়োজন হলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

নন-ক্যাডার পদে মনোনয়নপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ সম্পন্ন করবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য নথি এবং প্রাক্‌-নিয়োগ জীবনবৃত্তান্ত (ভেরিফিকেশন) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে।

পিএসসি আরও জানিয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ অনুযায়ী ৯ম, ১০ম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

কমিশন বলেছে, প্রকাশিত মনোনয়নে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের ক্ষমতা পিএসসি সংরক্ষণ করে। এছাড়া এই মনোনয়ন কোনো প্রার্থীর চাকরি পাওয়ার নিরঙ্কুশ নিশ্চয়তা বা আইনগত অধিকার সৃষ্টি করবে না।

সব ধরনের বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নিয়োগকারী কর্তৃপক্ষ মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত নিয়োগ দিতে পারবে।

৪৭তম বিসিএসের নন-ক্যাডার ফলাফল ও বিস্তারিত তথ্য পিএসসির এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave A Reply


Math Captcha
1 + 9 =