Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ার দাবিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “জামায়াতের আমির মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান—এ কথা বাংলাদেশের মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করবে না।”

আরিফ বিল্লাহ আরও বলেন, “শয়তান বলবে, আমার থেকেও বড় শয়তান জামায়াতের আমির। কেননা আমি মানুষের মুখ দিয়ে মিথ্যা কথা বলাই, কিন্তু নিজে মিথ্যা বলি না। অথচ জামায়াতের আমির নিজেই মিথ্যা কথা বলতে পারেন। তাই শয়তানও তাকে আমার থেকেও বড় কাজ্জাব বা মিথ্যাবাদী বলবে।”

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, আরিফ বিল্লাহর এসব মন্তব্য তার ব্যক্তিগত বক্তব্য। এ বিষয়ে জামায়াতে ইসলামী বা দলটির আমির ডা. শফিকুর রহমানের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
24 + = 25