Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)।

শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের স্বজনরা জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আরিফ নামে এক ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফসহ ৮ থেকে ১০ জন তাদের ওপর হামলা চালিয়ে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সুমন মিয়া পরিবারসহ মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, আহতরা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave A Reply


Math Captcha
43 − = 38