Saturday, November 7

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (প্রায় ৬৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। তার সঙ্গে দুই প্যাকেট কাঁচা মাংস ও কিছু কাঁচা আম পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। সন্ধ্যা ৬টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, তিনি কোনো আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন অথবা সেখান থেকে ফিরছিলেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave A Reply


Math Captcha
14 − 11 =