ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম-এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী জানান, শনিবার সন্ধ্যার দিকে স্বর্ণময়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগের দিন শুক্রবারও তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ লিখিতভাবে করেন স্বর্ণময়ী। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করেন গণমাধ্যমটির প্রধান সম্পাদক। এই ঘটনা মেনে নিতে না পেরে স্বর্ণময়ী মানসিকভাবে ভেঙে পড়েন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গলায় ফাঁস দিলে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

