Saturday, November 7

নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ছেলে রাহুল (৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুনছুর মেম্বারের বাড়ির একটি পুকুরে একাধিক মালিকানাধীন সেচ কাজ চলছিল। ওই সময় মোটরের বিদ্যুতের তারে প্রথমে শিশু রাহুল স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ছেলেকে বাঁচাতে গিয়ে মা অঞ্জনা রানী ঘোষ এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

Leave A Reply


Math Captcha
42 − = 38