Thursday, November 19

মনছুর আলম মুন্না, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।

আসামি না পেয়ে প্রবাসীর এক আত্মীয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ তুলেন চকরিয়া থানার ওসি আরিফ ও তার নেতৃত্বে যাওয়া পুলিশের বিরুদ্ধে । গতকাল ১৬-১১-২০২৬ (সোমবার) গভীর রাত ২:৩০ (আড়াইটায়) থেকে সাড়ে ৪:৩০ পর্যন্ত ঘরবাড়ি ভাঙচুর ও চালিয়ে ঘরের দরজা থেকে শুরু করে ঘরে থাকা যাবতীয় মালামাল লুটপাট করে থানার ভ্যান ও তাদের সাথে নিয়ে আসা ডাম্পারে করে নিয়ে যায় বলে অভিযোগ তুলেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী প্রবাসীর বাড়িতে থাকা ভাই বোন থেকে শুরু করে মিস্ত্রিদের তাড়িয়ে দেন বলেও অভিযোগ তুলেন প্রবাসী রিয়াদ। এমন ঘটনাটি ঘটান চকরিয়া থানার ওসি বান্দরবানের লামা উপজেলার এরিয়ার ফাইতং এলাকায় গিয়ে।

জানা যায় যে, চকরিয়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খুজতে যাওয়ার বাহানা নিয়ে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান প্রবাসী রিয়াদের বাড়িতে প্রবেশ করেন। এসময় তার নেতৃত্বে পার্বত্য বান্দরবানের লামার ফাইতং ফাঁড়ীর পুলিশ এবং চকোরিয়ার হারবাং ফাঁড়ির পুলিশ নিয়ে প্রবাসী রিয়াদের নতুন নির্মাণাধীন বাড়িতে আসামি খোঁজতে যাওয়ার কথা বলে ভাঙচুর, লুটপাট ও তান্ডব চালাই। অথচ আসামি তৌহিদের বাড়ি না হওয়া সত্বেও এমন ঘটনায় পুরো এলাকাজুড়ে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার আতংকে রয়েছেন বলেও জানান প্রবাসী রিয়াদের বোন, তুহা, রুমা, লিজা এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

ঘটনায় আরও বাল যায় যে , চকরিয়া থানার ওসি আরিফুর রহমান তার দলবল নিয়ে রাত ১:১৫ মিনিটে নতুন নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করেন, ১:৪৫ মিনিটে ভাংচুর চালান। এর আগে ফাইতং এবং আজিজ নগর খাদ্যগুদাম থেকে বানিয়ারছড়া পর্যন্ত রাস্তার উভয় পাশে গাড়ী চলাচল বন্ধ করে দেন বলেও জানা যায়, দীর্ঘ অভিযানের পর নির্মাণাধীন ভবনের লোহার দরজা, লোহার রড, সিমেন্ট, এবং অন্যান্য নির্মাণ সামগ্রী তাদের সাথে যাওয়া পুলিশ ভ্যান ও ডাম্বার ভরে নিয়ে আসেন। এসময় কাজ বন্ধ রাখার জন্যও হুমকি দেন ওসি আরিফির রহমান। এই ঘটনায় প্রায়ই ১০ লাখ টাকার ক্ষতির পাশাপাশি নানা হয়রানি হওয়ার অভিযোগ তুলেন সৌদি প্রবাসী রিয়াদ।

ভুক্তভুগী প্রবাসী রিয়াদ সৌদি আরব থেকে কল করে প্রতিবেদককে আরও জানান যে, তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে সৌদি আরব আছেন, তার বোনের জামাইয়ের মাধ্যমে একটি জায়গা ক্রয় করেন বাড়ি নির্মাণ করতে, বর্তমানে বাড়ির অধিকাংশ কাজ শেষ হওয়ার পথে, হঠাৎ কোন অভিযোগ ছাড়া আমার নতুন বাড়িতে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও তার নেতৃত্বে ফাইতং এবং হারবাং ফাঁড়ির পুলিশ নিয়ে গিয়ে গভীর রাতে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে গাড়ীতে করে সব মালামাল লুটপাট করে। এতে করে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। আমার যদি কোন অভিযোগ থাকলে আমার পরিবার গিয়ে থানায় দেখা করতো। ইতিমধ্যে আমার পরিবার আতংক বিরাজ করছে। আমি আইনের মাধ্যমে এবং সংবাদের মাধ্যমে তা আপনাদের কাছে বিচার দিলাম।

এদিকে রিয়াদের ভাই সালাউদ্দিন বলেন, আমার ভাই প্রবাসে রয়েছেন বর্তমানে, হঠাৎ আমার ভাইয়ের নতুন নির্মাণাধীন বাড়িতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান একদল পুলিশ নিয়ে গভীর রাতে প্রবেশ করে, এরপর ভাংচুর ও লুটপাট করে মামলাগুলো নিয়ে যায়। এমন ঘটনায় আমাদের পরিবারসহ আমরা আতঙ্কিত হয়ে পড়ছি।

বিষয়টি সম্পর্কে অবগত আছে কি-না তা জানতে চাইলে হারবাং ফাঁড়ির ইন্সপেক্টর (আইসি) শওকত হোসেন বলেন, গতকাল রাতে আমি দায়িত্বতে ছিলাম না, এসআই নাছির ও এসআই মনির তারা নাইট ডিউটিতে ছিল, তারাই জানতে পারবে, ওসির সাথে অভিযানে গেলে ওসির নির্দেশেই যাবে, এখানে আমার কোন পার্মিশনের প্রয়োজন লাগেনা। আমি এরপরেও খবর নিচ্ছি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দ্রুত প্রতিবেদকের কল কেটে দেন। তবে পুনরায় কল দিল আর রিসিভ করেন নি।

Leave A Reply


Math Captcha
94 − = 91