Thursday, October 15

মনছুর আলম মুন্না, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশে পর্যটকদের ঢল নামতে পারে কক্সবাজারে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবরের ছুটি ঘিরে ইতোমধ্যে হোটেল-মোটেল ও রিসোর্টের উল্লেখযোগ্যসংখ্যক কক্ষ অগ্রিম বুকিং হয়েছে। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা, এ সময়ে পাঁচ লক্ষাধিক পর্যটকের সমাগম হতে পারে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতের এই শহরে।

পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে আবাসন ও পর্যটনসেবার পাশাপাশি যাতায়াত ব্যবস্থায়ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাত্রীদের চাপ বিবেচনায় ২০, ২৩ ও ২৪ অক্টোবর বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

পাঁচ দিনে পাঁচ লক্ষাধিক পর্যটকের আশা

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ছুটির পাঁচ দিনে প্রতিদিন গড়ে এক লাখ পর্যটক আসতে পারেন বলে তাঁরা আশা করছেন। সেই হিসাবে পাঁচ লক্ষাধিক পর্যটকের সমাগম হতে পারে। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণির হোটেল-মোটেল ও কটেজে আগাম বুকিং শুরু হয়েছে। অনেক প্রতিষ্ঠানের প্রায় ৭০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।

কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দীন বলেন, টানা ছুটিকে কেন্দ্র করে হোটেল-মোটেলে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তারকা মানের হোটেলগুলোর বেশির ভাগ কক্ষ ইতোমধ্যে বুকিং হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা এবার ভালো ব্যবসার প্রত্যাশা করছেন।

তারকা মানের হোটেল ওশান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবারও তাঁদের হোটেলে ভালো বুকিংয়ের সাড়া পাওয়া যাচ্ছে। ছুটি শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হবে বলে তাঁরা আশা করছেন। পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

রামুর মেরিন ড্রাইভ-সংলগ্ন পেঁচারদ্বীপের পরিবেশবান্ধব মারমেইড বিচ রিসোর্টের ব্যবস্থাপক রানা কর্মকার জানান, তাঁদের রিসোর্টের প্রায় ৮০ শতাংশ কক্ষ ইতোমধ্যে অগ্রিম বুকিং হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অতিথিদের শুভেচ্ছা জানানো হবে। পাশাপাশি রিসোর্টের রেস্তোরাঁ সবার জন্য উন্মুক্ত থাকবে।

অন্যদিকে তারকা মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের ফ্রন্ট অফিস ম্যানেজার তারেক আজিজ বলেন, তাঁদের হোটেলের ৮০ থেকে ৯০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। পর্যটকদের জন্য ২০, ২১ ও ২২ অক্টোবর ১ হাজার ২০০ টাকায় ৫০টির বেশি পদের বুফে ডিনারের আয়োজন করা হয়েছে।

তিন দিন চলবে বিশেষ ট্রেন

ছুটিতে পর্যটক ও যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ২০, ২৩ ও ২৪ অক্টোবর বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার জয়নাল আবেদীন বিশেষ ট্রেন পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা স্পেশাল’ দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। একই দিন ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল’ রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ৫০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।

২৩ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে রা

Leave A Reply


Math Captcha
81 − 71 =