Thursday, October 15

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাইক্রোবাসের চাপায় মেহরাজ উদ্দিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃ’ত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার দরবেশপুর ইউনিয়নের কচুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহরাজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিজয়নগর এলাকার মেজবা উদ্দিন ও সারমিন আক্তার দম্পতির ছেলে। সে স্থানীয় আল-হেরা ইসলামী একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা সারমিন আক্তার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা।

স্থানীয়দের বরাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, এশার নামাজ শেষে বাড়ি ফিরছিল মেহরাজ। পথে কচুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হয় সে। পরে তাকে নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
− 6 = 3