Thursday, October 15

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) তাঁদের এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাছির ও সিথি আক্তার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

আদালতের রায়ের পর দণ্ড কার্যকর

বিবৃতিতে বলা হয়েছে, মামলাটি সংশ্লিষ্ট আদালতে উঠলে অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক তাঁদের দোষী সাব্যস্ত করেন। এরপর ‘তা’জির’ বা বিবেচনামূলক শাস্তি হিসেবে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পরবর্তী সময়ে উচ্চতর কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। পরে রাজকীয় আদেশ জারির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।

কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তাকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

Leave A Reply


Math Captcha
+ 6 = 10