Thursday, October 15

কুড়িগ্রাম সদর উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা পারুল বেগম নি’হত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা সরদার আলীও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।

বুধবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হয়ে পড়ায় শোভনকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বাড়িতে ফেরার পর আবারও মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।

সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাঁদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে ঘরের ভেতরে ছুরি দিয়ে মাকে এলোপাতাড়ি আঘাত করেন শোভন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃ’ত্যু হয়। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে বাবাকেও ছুরিকাঘাত করেন তিনি। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত শোভন পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
4 + 5 =