Sunday, October 11

পঞ্চগড়ের আটোয়ারীতে জাহেদুল ইসলাম ওরফে লাল ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কালিকাপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাহেদুল ইসলাম ওই গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, জাহেদুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে আটোয়ারী থানায় একাধিক মামলা রয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে জাহেদুলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 3 = 3