সৌদি আরব ২০২৬ সালের হজের খুতবা বিশ্বব্যাপী আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এবার আরাফার ময়দান থেকে প্রচারিত হজের মূল খুতবা ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদসহ সম্প্রচার করা হবে।
দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সম্প্রচার পৌঁছে দেবে।
দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার মসজিদে নামিরাহ থেকে ঐতিহাসিক হজের খুতবা প্রদান করবেন শায়খ আলী হুজাইফি।
অনুবাদের তালিকায় বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, সোয়াহিলি, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, ফিলিপিনো, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, নেপালি, মালয়ালমসহ মোট ৩৫টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর ফলে বিশ্বের কোটি কোটি মুসলমান নিজ নিজ ভাষায় হজের দিনের খুতবা সরাসরি শুনতে ও দেখতে পারবেন।

