পবিত্র হজ-এর মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনা-য় যাওয়ার পথে হজযাত্রীদের ট্রলি ব্যাগ ও অতিরিক্ত লাগেজ বহনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

মক্কা-য় অবস্থিত হজ মিশনের পক্ষ থেকে গত ৬ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিনায় যাওয়ার সময় কোনো হজযাত্রী ট্রলি ব্যাগ বা হ্যান্ড-ক্যারি ব্যাগ সঙ্গে নিতে পারবেন না। প্রত্যেক যাত্রীর জন্য শুধু একটি ব্যাগ বহনের অনুমতি থাকবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা হজযাত্রীদের বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করেন এবং নিয়মটি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করেন। মিনায় যাত্রার আগেই অতিরিক্ত মালামাল ও ট্রলি ব্যাগ নির্ধারিত স্থানে রেখে যেতে হবে।

মূলত মিনা-য় লাখো হজযাত্রীর অবস্থান এবং তাঁবু এলাকায় জায়গার সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত লাগেজ চলাচলের পথ সংকুচিত করে এবং ক্যাম্পের ভেতরে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার সৃষ্টি করে। তাই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ ধাপে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্যই “এক ব্যাগ নীতি” কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 1