Thursday, August 20

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

শনিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে সম্মেলনে উপস্থিত হতে না পারায় ধর্মমন্ত্রীর লিখিত বক্তব্য পাঠ করেন তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

ধর্মমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী এবং তাঁর পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না—এটি ইসলামের অন্যতম মৌলিক আকিদা ও মুসলমানদের ঈমানের ভিত্তি।

তিনি বলেন, সম্মেলন থেকে উলামা-মাশায়েখের পক্ষ থেকে সরকারের কাছে যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলোর বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে এবং ব্যক্তিগত অবস্থান থেকেও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ইসলামি মূল্যবোধসম্পন্ন এবং উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল। প্রধানমন্ত্রী তারেক রহমানও আলেমদের প্রতি আন্তরিক। সরকার সম্মেলন থেকে উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

ধর্মমন্ত্রী লিখিত বক্তব্যে জানান, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি সম্মেলনে সরাসরি উপস্থিত হতে পারেননি। তবে লিখিত বক্তব্য ও বার্তার মাধ্যমে সম্মেলনের সঙ্গে নিজের সংহতি প্রকাশ করেন।

Leave A Reply


Math Captcha
− 4 = 3