Thursday, August 20

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে সরকার।

দিনটিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ট্রাফিক আইল্যান্ড ও লাইটপোস্ট সাজানো হবে জাতীয় ও রঙিন পতাকা এবং কালিমা তায়্যিবা খচিত ব্যানারে।

দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ, সেমিনার, টকশো, কিরাত, হামদ-নাত, কবিতা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামিক বইমেলাও অনুষ্ঠিত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও প্রবীণ নিবাসেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
58 − = 56