বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত সংলগ্ন এলাকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। ভারতীয় বাহিনীর দাবি, আত্মরক্ষার্থেই তারা গুলি চালিয়েছে।

বিএসএফের ভাষ্য অনুযায়ী, সীমান্তবর্তী ত্রিপুরার সিপাহীজালার কমলাসাগর সীমান্ত চৌকির কাছে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, বাংলাদেশের ১০ থেকে ১৫ জনের একটি দল রাতে সীমান্তের বেড়া দিয়ে ভারতীয়দের কাছে মালামাল পাঠানোর চেষ্টা করছিল। বাধা দিলে তারা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। এরপর আত্মরক্ষার দাবি তুলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।

নিহতদের নাম নবীন হোসেন (২০) ও মোহাম্মদ মোরসালিন (৪০) বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএসএফ আরও দাবি করেছে, আটক হওয়া আহত বাংলাদেশিরা স্বীকার করেছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

সূত্র: The Times of India

Leave A Reply


Math Captcha
+ 54 = 60