Saturday, April 18

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ট্রেনটির পাওয়ার কারে আগুন ধরে পরে পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। কুমিরা স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুন লাগার পর দ্রুত যাত্রীদের ওই বগি থেকে বের করে আনা হয় এবং লাগেজও নামিয়ে ফেলা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করা হয়েছে এবং নতুন পাওয়ার কার পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হলেও কোনো ট্রেনের শিডিউল বাতিল হয়নি। বর্তমানে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

Leave A Reply


Math Captcha
60 − = 59