Saturday, April 18

ওমরাহ করতে সৌদি আরব যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক Iqbal Sobhan Chowdhury-কে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকার Hazrat Shahjalal International Airport থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। Saudia-এর এসভি-৮০৯ ফ্লাইটে তার Jeddah যাওয়ার কথা ছিল।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ওমরাহ পালনের উদ্দেশে বিমানবন্দরে পৌঁছালে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি হওয়ায় তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের স্টপলিস্টে ছিল।

এ কারণে তাকে অফলোড করা হয় এবং দুপুর ২টা ১০ মিনিটে ইমিগ্রেশন পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান।

Leave A Reply


Math Captcha
4 + 4 =