Saturday, April 18

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতি ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান-এর বাসায় যাবেন তিনি। এরপর রাত ৮টায় বাড্ডায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাবেন।

দলীয় সূত্র বলছে, বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতির সূচনা এবং পারস্পরিক সহযোগিতার বার্তা দিতেই এই সৌজন্য সাক্ষাৎ।

উল্লেখ্য, ২৯৭টি ঘোষিত আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন জোটের শরিকরা পেয়েছে ৯টি আসন। ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন।

Leave A Reply


Math Captcha
65 − 64 =