Saturday, April 18

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন মন্তব্য করেছেন, শাহরিয়ার কবির-এর উচিত সামান্তা শারমিনকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন-কে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন শাহরিয়ার কবির। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেসব নারী নেত্রী সরব ছিলেন, সামান্তা শারমিন তাঁদের মধ্যে একজন বলে উল্লেখ করেন তিনি।

মনিরা শারমিন বলেন, সে সময় তাঁদের পাশে খুব কম মানুষই ছিল। সামান্তা শারমিন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে তা দল থেকেই নেওয়া হবে। তবে শাহরিয়ার কবির যে মন্তব্য করেছেন, তা শিষ্টাচারবহির্ভূত।

তিনি আরও বলেন, সামান্তা শারমিনের অনেক বক্তব্যের সঙ্গে তিনি নিজেও একমত নন। কিন্তু তাঁকে ‘আততায়ী’, ‘টাকায় বিক্রি হওয়া’ বা ‘এজেন্ট’ বলার মতো নোংরা মন্তব্য গ্রহণযোগ্য নয়।

এ ধরনের মন্তব্যের জন্য শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত বলেও উল্লেখ করেন মনিরা শারমিন।

Leave A Reply


Math Captcha
+ 11 = 16