ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি কটাক্ষ করে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের নোবেল মিয়া এমন বাত্তি জ্বালাইয়্যা গ্যাছেন, তা নিভানোর জন্য আমরা কই যাব!’
বুধবার (১১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে ‘রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ’ শিরোনামে একটি ফটোকার্ড শেয়ার করেন গোলাম মাওলা রনি। সেই ফটোকার্ডের ক্যাপশনে তিনি লেখেন, ‘সবেতো শুরু! আর কিছুদিন পর বিয়ে-সাদি, দাফন-কাফন, গান-বাজনার জন্য কার অনুমতি নিতে হয় তা আল্লাহই জানেন! আমাদের নোবেল মিয়া এমন বাত্তি জ্বালাইয়্যা গ্যাছেন, তা নিভানোর জন্য আমরা কই যাব!’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

