Saturday, April 18

সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে ‘মীরজাফর’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আজ (৫ মার্চ) মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সাবেক উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে ভণ্ডল করেছেন। নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে তাদের সরাসরি সম্পৃক্ততার জন্য আইনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।’

মো. তাহের অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, এবং বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান লন্ডন কনস্পিরেসির মাধ্যমে সরকারের কিছু অংশকে সুবিধা দিয়েছেন। তিনি বলেন, ‘খলিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য উদঘাটন করতে হবে।’

জামায়াত ৫৩টি আসনে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ দাখিল করেছে এবং পরবর্তী আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

Leave A Reply


Math Captcha
41 − 33 =