Friday, November 6

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমরা ইসলাম হৃদয়ে ধারণ করে পালন করি। মাথা থেকে পা পর্যন্ত আমাদের ইসলাম। আমরা ইসলাম বিক্রি করে খাই না। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানবতার শিক্ষা।’

তিনি বলেন, ‘মানুষের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে। কাউকে ক্ষতি করা যাবে না, অত্যাচার করা যাবে না।’

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোট চাই বোন ও মেয়ে হিসেবে

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে আমি কথা দিতে পারি—আপনাদের কাছে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার একটাই চাওয়া, আপনারা ভালো থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাকে একটি ভোট দেন, আমি আপনাদের বোন ও মেয়ে হিসেবে আমৃত্যু পাশে থাকব। আপনাদের জন্য কাজ করব। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।’

বাবার রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার আব্বা কোনোদিন নিজের স্বার্থ দেখেননি। তিনি দলমত নির্বিশেষে সবাইকে বুকে টেনে নিয়েছেন। সবার জন্য কাজ করে গেছেন।’

সভায় উপস্থিত নেতৃবৃন্দ

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা ইনামুল হোসেন, তারা মিয়া, আব্দুর রব, কামরুজ্জামান আলী, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও রেজাউল ইসলাম রাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave A Reply


Math Captcha
98 − = 90