একটি দলের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “ওদের যদি ক্ষমতা থাকত, তবে আমাদের নির্বাচন করতেই দিতো না।” তিনি অভিযোগ করেন, সরকারের একটি অংশ কিছু নির্দিষ্ট মানুষকে নির্বাচনে পাস করাতে প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “এই পরিস্থিতিতে কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এদের কার্যক্রম দেখলেই বোঝা যায় নির্বাচন সুষ্ঠু পরিবেশে হচ্ছে না।”

তিনি আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে এই ছেলেটা (নাসীরুদ্দীন পাটওয়ারী) এমন অসভ্যের মতো ভাষায় কথা বলার সাহস পেত না।”

নিজের ও নেতাকর্মীদের সংযমের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “আল্লাহর অশেষ রহমত যে আমরা এখনো কোনো রিঅ্যাক্ট করছি না। আমি নেতাকর্মীদের বলেছি—ধৈর্য ধরুন, কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। ওরা যা বলার বলুক। নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধরে থাকব, এরপর দেখা যাবে কী হয়।”

এসব বিষয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশন কি এসব শুনতে পাচ্ছে না? পত্রিকা, মিছিল, সভা, রেডিও—সবখানেই তো বলা হচ্ছে। নতুন করে লিখিত অভিযোগ দেওয়ার প্রয়োজন কেন?”

তিনি আবারও অভিযোগ করে বলেন, “এই মুহূর্তে আমাদের সঙ্গে ওদের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকারের একটি অংশ কিছু লোককে নির্বাচনে পাস করাতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, “ওদের যদি ক্ষমতা থাকত, আমাদের নির্বাচন করতেই দিতো না। সুতরাং এ প্রশ্নই ওঠে না।”

Leave A Reply


Math Captcha
31 − 21 =