বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনে দলের মনোনীত প্রার্থী মাসুদ অরুণ বলেছেন, “দেশে ষড়যন্ত্র চলছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন নিয়ে কোনো ছিনিমিনি খেলা খেলতে দেব না। কেউ কেউ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে, আবার কেউ ধর্মের নাম ভাঙিয়ে চলছে—এদের থেকে সাবধান থাকতে হবে।”

শনিবার (৮ নভেম্বর) বিকেলে মেহেরপুর শহীদ ড. সামুসজ্জোহা পার্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাসুদ অরুণ আরও বলেন, “মা-বোনদেরও সতর্ক থাকতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড়া হবে না। আগামী এক সপ্তাহের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ধানের শীষ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”

সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেঞ্জির, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেসা নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এতে অংশ নেন হাজারো নেতাকর্মী।

Leave A Reply


Math Captcha
5 + 5 =