Thursday, July 16

গাজায় ইসরাইল-হামাস সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পর মিশরে অনুষ্ঠিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্মেলনের মঞ্চে ট্রাম্প বলেন, “আমি মনে করি ভারত এবং পাকিস্তান খুব সুন্দরভাবে একসাথে বসবাস করবে।” এসময় তিনি পেছনে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে তাকিয়ে আরও যোগ করেন, “ভারত একটি দুর্দান্ত দেশ। দেশটির শীর্ষ পর্যায়ে আমার একজন ভালো বন্ধু আছেন এবং তিনি দারুণ কাজ করছেন।”

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের প্রশংসা করে ট্রাম্প, শেহবাজকে সমাবেশে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

ভাষণে শেহবাজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘নিরলস প্রচেষ্টার’ কারণেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, ভারত-পাকিস্তানের যুদ্ধ বন্ধ এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের জন্য পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 4