Thursday, July 16

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও মিশরের মঞ্চে ফিরছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর মিশরের ঐতিহাসিক গিজার পিরামিড প্রাঙ্গণে জমকালো এক কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন কলম্বিয়ান এই সুপারস্টার।

ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানে বিনোদন সংস্থা ভেঞ্চার লাইফস্টাইল-এর আয়োজনে অনুষ্ঠিত হবে মেগা কনসার্টটি। এর আগে ২০০৭ সালে সর্বশেষ একই স্থানে পারফর্ম করেছিলেন তিনি।

আয়োজকদের মতে, আন্তর্জাতিক তারকাদের মিশরে এনে বড় আয়োজন করার ধারাবাহিকতার অংশ হিসেবেই এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। এর আগে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটো-এর মতো বিশ্বখ্যাত শিল্পীরাও এই প্রতিষ্ঠানের আয়োজনে মধ্যপ্রাচ্যে পারফর্ম করেছেন।

সম্প্রতি নতুন অ্যালবাম প্রকাশ এবং বিশ্বজুড়ে সফল কনসার্ট সফরের পর শাকিরার এই মিশর সফর অনুষ্ঠিত হবে তাঁর ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ বিশ্ব সফরের অংশ হিসেবে। তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি করেছেন। অর্জন করেছেন একাধিক গ্র্যামি অ্যাওয়ার্ডল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড

মিশরে ফেরার ঘোষণা দিয়ে শাকিরা এক বিবৃতিতে বলেন, “মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার সব ভক্তকে অনেক ভালোবাসি।”

ঐতিহাসিক গিজার পিরামিডের পাদদেশে এই কনসার্টকে ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। আয়োজকদের আশা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো দর্শক এই বিশেষ আয়োজন উপভোগ করতে মিশরে ভিড় করবেন।

Leave A Reply


Math Captcha
1 + 1 =