Friday, September 18

চীনের গুয়াংডং প্রদেশে টাইফুন ‘মাতমো’ আঘাত হেনেছে। রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে সুয়েন উপকূলে টাইফুনটি আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫১ কিলোমিটার। খবর রয়টার্সের।

বছরের অন্যতম বড় সরকারি ছুটির মৌসুমে শক্তিশালী এই ঝড় আঘাত হানায় জনজীবনে ব্যাপক বিঘ্ন ঘটে। গত বুধবার থেকে চীনে ৮ দিনের সরকারি ছুটি শুরু হয়, এ সময় কোটি কোটি মানুষ ভ্রমণের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু টাইফুন ‘মাতমো’ সেই পরিকল্পনায় বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে।

ঝড়ের কারণে শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশে ফেরি সেবা বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। এছাড়া কিছু এলাকায় ট্রেন ও বাস সেবা বন্ধ করা হয় এবং পূর্বসতর্কতার অংশ হিসেবে কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়।

এর আগে গত সপ্তাহে টাইফুন ‘মাতমো’র প্রভাবে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়েছিল। পরে এটি চীনের দিকে অগ্রসর হয় এবং শনিবার শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে টাইফুনে পরিণত হয়ে গুয়াংডংয়ের দিকে এগোতে থাকে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উপকূলে আঘাত হানার পর ঝড়টি এখন ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে।

Leave A Reply


Math Captcha
+ 62 = 67