Friday, September 18

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জয়ী হয়ে ডেমোক্র্যাটিক সোশালিস্ট নেতা জোহরান মামদানি বিজয় ভাষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, “ট্রাম্প, আমি জানি তুমি দেখছো — টিভির ভলিউম বাড়াও।”

মঙ্গলবার (৪ নভেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে বিজয়োত্তর সমাবেশে মামদানি এ বক্তব্য দেন।
তিনি বলেন, “এই শহর দেখিয়েছে—ঘৃণা, বিভাজন ও বর্ণবাদের রাজনীতির কোনো স্থান এখানে নেই। নিউইয়র্কের মানুষ এক হয়ে এগিয়ে গেছে ন্যায়, সমতা ও মানবিকতার পথে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানির এই মন্তব্য ট্রাম্পবিরোধী শিবিরে নতুন উদ্দীপনা যোগ করেছে। একই সঙ্গে এটি আমেরিকার নগর রাজনীতিতে বামমুখী জাগরণের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম Truth Social-এ প্রতিক্রিয়া জানিয়ে মামদানিকে “একজন শতভাগ কমিউনিস্ট উন্মাদ” বলে উল্লেখ করেছেন।

নিউইয়র্কের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তিনি দীর্ঘদিন ধরে অভিবাসী অধিকার ও সামাজিক ন্যায়বিচার আন্দোলনের সঙ্গে যুক্ত।

Leave A Reply


Math Captcha
9 + 1 =