Thursday, October 22

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদি জননিরাপত্তা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে দান করতে আগ্রহীদের অনুমোদিত সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছে বিভাগটি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভিক্ষাবৃত্তি বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। সূত্র: আজেল নিউজ।

Leave A Reply


Math Captcha
+ 26 = 28