আন্তর্জাতিক ডেস্ক
শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব বা পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দিতে ইরান ‘শতভাগ প্রস্তুত’ রয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
মোহাম্মদ কারামি বলেন, সম্ভাব্য যেকোনো ভুল হিসাব কিংবা পদক্ষেপের জবাব দেওয়ার জন্য ইরানের স্থলবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, শত্রুপক্ষের যেকোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইরানের বাহিনী প্রস্তুত রয়েছে।

