Wednesday, November 4

নিজস্ব প্রতিবেদক

২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন নাট্য অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেছেন, শাড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিল এবং এ নিয়ে তাদের মধ্যে কোনো চুক্তি ছিল না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির জামিন বর্ধিতের আবেদন ও অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তানজিন তিশা বলেন, ‘শাড়িটি আমাকে সে গিফট করেছিল। আর আমাদের রেগুলার এমন গিফট আসে। আমাদের ভিতর কোনো চুক্তি ছিল না।’

আদালতে বারবার হাজির হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে যদি আদালতে আরও পাঁচবার আসা হয়, আমি আসব। এই মামলায় ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব।’

তিশা আরও অভিযোগ করেন, তাকে ঘিরে একাধিক মামলা করা হয়েছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা তিনি জানেন না। বাদীর স্বামী একজন সচিব—এমন তথ্য পরে জেনেছেন উল্লেখ করে তিনি বলেন, কারও ক্ষমতার অপব্যবহার করা ঠিক নয়। তার ভাষায়, দর্শকদের ভালোবাসাই তার ক্ষমতা।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে তানজিন তিশা প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন। শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ বাদীপক্ষের।

২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির এডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি করেন।

মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশ

Leave A Reply


Math Captcha
55 − 45 =