Wednesday, November 4

রাজধানীর শনির আখড়ায় ট্রাফিক পুলিশের সরকারি মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করে মাইক্রোবাসে পালানোর সময় সজীব (২৮) নামে এক চালককে আটক করেছে ট্রাফিক ডেমরা জোন। তার কাছ থেকে চুরি যাওয়া হেলমেটটিও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে রানা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, একটি মাইক্রোবাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেন ট্রাফিক সার্জেন্ট। পরে যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার সুযোগে চালক সরকারি মোটরসাইকেলের পেছনে রাখা হেলমেটটি নিয়ে মাইক্রোবাসে পালানোর চেষ্টা করেন।

ঘটনাটি এক লেগুনাচালক দেখে ট্রাফিক সার্জেন্টকে জানালে ট্রাফিক ডেমরা জোনের সদস্যরা ধাওয়া করে সজীবকে আটক করেন। এ সময় তার কাছ থেকে হেলমেটটি উদ্ধার করা হয়।

পরে সজীবকে আইনগত ব্যবস্থা নিতে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
8 + 1 =