Sunday, November 8

গাজীপুরের কাপাসিয়া উপজেলা-য় একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে তিন শিশু, এক নারী ও এক যুবক রয়েছেন।

শনিবার (৯ মে) সকালে স্থানীয়রা বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতদের বাড়ি গোপালগঞ্জ জেলা-য়। তারা কাপাসিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার (৯ মে) কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

বিস্তারিত পরে জানানো হবে।

Leave A Reply


Math Captcha
+ 85 = 89