Friday, November 6

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড়ের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বাড়ির দক্ষিণ পাশের লোহার প্রধান গেটের ওপরের অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া নিক্ষিপ্ত বস্তুটি সত্যিই পেট্রোল বোমা ছিল নাকি অন্য কিছু—সেটিও তদন্তের আগে নিশ্চিত করা সম্ভব হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 5 = 3