Thursday, July 16

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও এক ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এহানুল হকের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত আরও এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও রোহিঙ্গা নেতাদের ভাষ্য, পারিবারিক কলহের একপর্যায়ে এহানুল হক তার স্ত্রী সুফিয়া বেগম (৩৪) এবং দুই ছেলে সমিন (৮) ও বাপ্পিকে (৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই সুফিয়া ও সমিন মারা যান। আহত বাপ্পিকে প্রথমে ক্যাম্পের হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত এহানুল হক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য স্ত্রী চাপ দিলে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
1 + 7 =