Saturday, November 7

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল দায়ের করেছেন। রবিবার (১৪ জুন) তাদের আবেদন গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স (মামলার নথিপত্র) হাইকোর্টে পৌঁছেছে। আইন অনুযায়ী, হাইকোর্টের অনুমোদন ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।

গত ৭ জুন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্ত শেষে গত ২৫ মে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর দ্রুত বিচার প্রক্রিয়ায় ১ জুন অভিযোগ গঠন, ২ জুন সাক্ষ্যগ্রহণ এবং ৩ জুন আসামিদের জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি স্বপ্নাকে ঘটনাস্থল থেকেই পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এখন মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্স শুনানি অনুষ্ঠিত হবে।

Leave A Reply


Math Captcha
80 − = 72