Saturday, November 7

হঠাৎ করেই বিশ্বব্যাপী অচল হয়ে পড়ার প্রায় এক ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook ও Messenger।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে ব্যবহারকারীরা ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশে সমস্যার মুখে পড়েন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে ধীরে ধীরে সেবাগুলো পুনরায় সচল হতে শুরু করে।

বিভ্রাটের সময় ডেস্কটপ ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে গেলে বিভিন্ন ত্রুটিবার্তা (Error Message) দেখতে পান। অন্যদিকে মোবাইল অ্যাপে আগে থেকে লোড হওয়া পেজেই আটকে থাকছিল ফেসবুক।

মেসেঞ্জারের ক্ষেত্রে অনেক ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। পুনরায় লগইন করার চেষ্টা করলে ‘লগ ইন সম্ভব নয়’ ধরনের বার্তা প্রদর্শিত হচ্ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, শুধুমাত্র ফেসবুক ও মেসেঞ্জারেই সমস্যা দেখা দিয়েছে। তবে পরে জানা যায়, Instagram এবং Threads–এর সেবাতেও বিঘ্ন দেখা দেয়।

এদিকে WhatsApp–এর মোবাইল অ্যাপ বেশিরভাগ ক্ষেত্রে সচল থাকলেও, এর ওয়েব সংস্করণ ব্যবহারেও অনেকেই সমস্যার কথা জানিয়েছেন।

এ ঘটনায় ধারণা করা হচ্ছে, Meta Platforms–এর একাধিক সেবায় একই সময়ে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

Leave A Reply


Math Captcha
8 + 2 =