Saturday, November 7

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এর আসনবিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের আওতায় মোট ৩১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০৯টি কেন্দ্র দেশে এবং ৮টি কেন্দ্র বিদেশে।

বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, সংশ্লিষ্ট কলেজের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করবেন এবং পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে এবং উত্তরপত্র পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী জমা দিতে হবে।

ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও অর্থ গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট সব কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে।

এ ছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

আসনবিন্যাস ও কেন্দ্র তালিকা দেখতে:
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট

প্রকাশিত তালিকায় পরীক্ষাকেন্দ্র, কলেজ কোড, কেন্দ্র কোড এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

Leave A Reply


Math Captcha
50 − 43 =