Saturday, November 7

4

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।

এ ঐতিহাসিক সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায়। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতেও বাংলাদেশ বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয় পেয়েছিল। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়ে বাংলাদেশ।

Leave A Reply


Math Captcha
66 + = 69