Saturday, November 7

গোপালগঞ্জ, ৯ জুন: গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ সেখ (৩৫) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ সেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে পোলট্রি ফিড নিয়ে খুলনাগামী একটি ট্রাক এবং খুলনা থেকে ইজিবাইকের যন্ত্রাংশ নিয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইটি যানবাহন সড়কের ওপর উল্টে যায় এবং পিকআপ ভ্যানের হেলপার গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল মিয়া জানান, দুর্ঘটনার পর পিকআপের ভেতরে আটকে পড়া হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যান।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
− 2 = 5