Thursday, November 12

সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। দুপুর ১টা ২০ মিনিটের দিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে বের করে দেয় পুলিশ।

ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। এরপর বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন তারা। ভাঙচুরের মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে।

এ সময় পুলিশ সদস্যদের ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পাল্টা পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পাশাপাশি লাঠিচার্জও করা হয়েছে।

বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। যদিও আন্দোলনকারীরা কিছুটা পিছু হটেছে, তারা এখনও দূর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে।

Leave A Reply


Math Captcha
60 − = 51