বিনোদন প্রতিবেদক

উপস্থাপনার মাধ্যমে দর্শকমহলে পরিচিত মুখ দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।

দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব

বিয়ের খবর গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, “আজ আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনের মাধ্যমে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সবার কাছে দোয়া কামনা করছি।”

জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন দীপ্তি চৌধুরী। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দর্শকরা নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

Leave A Reply


Math Captcha
82 − = 74