বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলা—হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারে ঝড়ো হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার মধ্যে এসব জেলার কিছু এলাকায় বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বর্ষা মৌসুমের শুরুতে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি বৃদ্ধি পাওয়ায় হঠাৎ বজ্রবৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও বাড়ছে। তাই এসব এলাকায় বসবাসকারী মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বজ্রপাতের সময় করণীয়
- খোলা মাঠ, কৃষিজমি ও জলাশয় থেকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন।
- গাছের নিচে বা উঁচু স্থানে অবস্থান করবেন না।
- বজ্রপাতের সময় মোবাইল ফোন চার্জে ব্যবহার করা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি স্পর্শ করা এড়িয়ে চলুন।
- সম্ভব হলে ঘরের ভেতরে অবস্থান করুন।
- মাছ ধরা, নৌকায় চলাচল বা মাঠে কাজ সাময়িকভাবে বন্ধ রাখুন।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সতর্কতা ও সচেতনতা বজায় রাখলেই বজ্রপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

