Saturday, November 7

কিশোরগঞ্জ: পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বজন রিয়াদ (২৯)।

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কুষাকান্দা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব উপজেলার আগরপাট্টা গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত রিয়াদ চরটেকী গ্রামের লালু মিয়ার ছেলে। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুজন একটি মোটরসাইকেলে করে আগরপাট্টা থেকে পাকুন্দিয়া সদর বাজারের দিকে যাচ্ছিলেন। কুষাকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই যুবকই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

সেখানে সজিবের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, সজিবের মৃত্যুর খবর তারা পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
39 + = 44