Thursday, November 12

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে নৌবাহিনীর চারটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সেনাবাহিনীও উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে সহযোগিতা করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাততলা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন বলেন, ইপিজেড এলাকার কারখানাটিতে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
+ 81 = 90