বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই মসজিদের ভেতর ও আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন ক্বারি ইসহাক।

বায়তুল মোকাররমের ঈদের জামাতের সময়সূচি

  • প্রথম জামাত — সকাল ৭:০০
  • দ্বিতীয় জামাত — সকাল ৮:০০
  • তৃতীয় জামাত — সকাল ৯:০০
  • চতুর্থ জামাত — সকাল ১০:০০
  • পঞ্চম ও শেষ জামাত — সকাল ১০:৪৫

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা ওয়ালীয়ূর রহমান খান।
তৃতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ।
চতুর্থ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।
শেষ জামাতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী।

Leave A Reply


Math Captcha
60 + = 69