রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন মো. সাহাবুদ্দিন এবং তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু হয়। এর আগে সকাল ৭টার কিছু পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হন।
প্রধান জামাতে আরও অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হয়।

